ঈদের পরে বইমেলা আয়োজনসহ ৪ দাবি প্রকাশকদের
সংবাদের আলো ডেস্ক: অমর একুশে বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পরে আয়োজনসহ চার দফা দাবিতে অটল প্রকাশকদের একাংশ।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন প্রকাশকরা।
প্রকাশকরা জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বইমেলার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে রমজান মাস হওয়ায় বইমেলার প্রকাশকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। তাই ঈদের পর বইমেলার নতুন তারিখ ঘোষণা করা না হলে প্রকাশকদের সিংহভাগ এতে অংশ নেবেন না বলে তারা ঘোষণা দেন।
এছাড়াও স্টল ও প্যাভিলিয়ের ভাড়া মওকুফ করে সরকারি খরচে অবকাঠামো নির্মাণ, সরকারি বই ভাতা ও প্রণোদনা চালু এবং সরকারিভাবে প্রতিটি মানসম্মত বইয়ের অন্তত ৩০০ কপি ক্রয়ের দাবিও জানান প্রকাশকরা।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে অমর একুশে বইমেলা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি আয়োজনের ঘোষণা দেয় বাংলা একাডেমি। কিন্তু ঘোষিত তারিখে বইমেলায় অংশ না নেয়ার ঘোষণা দেয় ৩১ জন প্রকাশক।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।