উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেয়া উদ্বুদ্ধকরণকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে দলদলিয়া ইউপি পরিষদের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত সকল জনসাধারণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট নির্ভয়ে, স্বস্তিতে দেয়ার জন্য উৎসাহ প্রদান করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে গণভোটের লিফলেট বিতরণ করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলদলিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।