ভোট কেন্দ্র সুরক্ষিত থাকবে কিনা এখনো সন্দিহান ভোটাররা -সিপিবি প্রার্থী জুয়েল
জামালপুর প্রতিনিধি: জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে সিপিবি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল বলেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাইতে পারবে কিনা, ভোট কেন্দ্রে যেতে পারলে তো ভোট দিতে পারবে। ভোট কেন্দ্র সুরক্ষিত থাকবে কিনা এখনো সন্দিহান ভোটাররা। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার- প্রচারণার শেষে ভাটারা রেলওয়ে স্টেশন এলাকায় পথসভায় এসব কথা বলেন মাহবুব জামান জুয়েল।
সিপিবি’র এই প্রার্থী আরো বলেন, ভোট কেন্দ্রগুলো কোনো একটি গোষ্ঠী বা প্রশাসনের কাছে কুক্ষিগত থাকবে কিনা ভোটররা এ নিয়ে সন্দেহ-সংশয়ের মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলো পরিস্কার করে জনগণের কাছে তুলে ধরার দাবি জানান তিনি। মাহবুব জামান জুয়েল এসময় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, এক্ষেত্রে কেউ যদি আপনাদের বাঁধা প্রদান করে তাহলে যেনো তারাও প্রতিরোধ গড়ে তুলেন।
ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান সিপিবি মনোনীত কাস্তে প্রতীকের এ প্রার্থী। এসময় জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, উপজেলা কমিউনিস্ট পার্টি ( সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,অর্থ সম্পাদক সোহেল রানা সরকার, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা যুব ইউনিয়ন সাধারন সম্পাদক সোয়াইফ সোহাগ, ক্ষেতমজুর নেতা হারুন রশীদসহ সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ক্ষেতমজুর কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তার প্রচার- প্রচারণায় অংশ নেয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।