রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: ট্টগ্রামের রাউজান উপজেলা পর্যায়ে পেশাদার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদনের মধ্যদিয়ে প্রেস ক্লাবের কর্মসূচি শুরু হয়। পরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল , সহসভাপতি সাহেদুর রহমান মোর্শেদ, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, বর্তমান সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, সিনিয়র সদস্য আরাফাত হোসাইন প্রমুখ ।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের মহান মুক্তিযুদ্ধের অবদানকে ছোট করে দেখার উপায় নেই। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গৌরবময় ইতিহাস। এ ইতিহাস রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।