জনপ্রিয় কনফেকশনারিত কফিল উদ্দিন কোম্পানিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনা সদর বাজার সংলগ্ন জনপ্রিয় কনফেকশনারি “কফিল উদ্দিন এন্ড আহমেদ কোম্পানি”-তে ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ হাসান রনি-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় প্রতিষ্ঠানটিতে নোংরা পরিবেশে বিস্কুট ও কেক তৈরি এবং পণ্যে অগ্রিম তারিখ বসিয়ে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।
জরিমানা আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও সঠিক তারিখে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।