বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে, ৫ সিএনজি চালককে জরিমানা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ থেকে বেলকুচি-এনায়েতপুর ও এনায়েতপুর-বেলকুচি থেকে সিরাজগঞ্জ গামী যাত্রীবাহী ৫ সিএনজি চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বেলকুচি উপজেলার  সমেশপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ৫ সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস,সিএনজি সহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে গ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়