সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন‍্য আবেদন করেননি তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন উদ্যোগ নেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনি মন্তব্য করা অনুমান নির্ভর হবে।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়