বান্দরবানে ইটভাটার ২ শ্রমিক অপহরণ
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫)নামে ২ জন শ্রমিক অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারে কিছু জানা যায় নি। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের টিম অপহৃতদের উদ্ধারের অভিযান চালাচ্ছে।
গতকাল বুধববার রাত ১০টায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া নামক এলাকার ইটভাটা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃত তপন দাশ আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা ও জয় নাথ বালাঘাটার বাসিন্দা। তারা এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণের আগে তারা প্রতিদিনের মতন রুমে বিশ্রামে ছিলেন জয় নাথ। আর তপন দাশ বাজার থেকে ফিরে এসে সেও রুমে বিশ্রামে ছিলেন।
এএইচএন ইটভাটায় নিয়োজিত কর্মচারী সুনিল দাশ বলেন, তপনকে কল দেয়া সময় ফোনে অপরপ্রান্তে অচেনা একজন লোক ফোন ধরে। মুঠোফোনে তাদেরকে পাঠাতে বললে ইটভাটা বিষয়ে আলোচনা করছেন এমন আশ্বাস দিয়ে বলেন আশেপাশে আছে। পরবর্তীতে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। আর যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে গেছে সেখানে কয়েকটি পায়ের ছাপ আছে।
সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ইটভাটা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায় নি।
এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুছ বলেন, গতকাল আমার ইটভাটা থেকে ২ জনকে নাকি অপহরণ করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে সেটা জানা যায়নি। কারো সাথে আমাদের কোন দন্দ্ব নাই আর লেনদেন ও বাকি নাই।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম বলেন, অপহরণ ব্যাপারে শুনেছি। পুলিশের টিম অপহৃতদের উদ্ধারের অভিযান চালাচ্ছে। কে বা কারা নিয়ে গেছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।