মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকট, চরম ভোগান্তিতে রোগীরা

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকটে ভুগছে।৫০ শয্যা শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি গত দুই বছর আগে প্রশাসনিক অনুমোদন পেলেও এখনও ৫০ শয্যার জনবলের অনুমোদন পায়নি। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।প্রতিদিন গড়ে চার শতাধীকেরও অধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত জনবল না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, মেকানিক, আয়া, দারোয়ান, বাবুর্চি, ওয়ার্ড বয়, সুইপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে।কম জনবল দিয়ে হাসপাতাল পরিচালনা করতে গিয়ে প্রায়ই সময়ই রোগীদের সাথে হাসপাতালের স্টাফদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।জনবল সংকট থাকায় একজন স্টাফকে ডিউটির বাইরেও অতিরিক্ত সময় ডিউটি করতে হচ্ছে। এতে স্টাফদের মধ্যেও হতাশা বিরাজ করছে।

বর্তমানে ১৭ জন চিকিৎসকের মধ্যে আছে ৮ জন,২৫ জন নার্সের মধ্যে ১৩ জন,স্বাস্থ্য সহকারী ৩৫ জনের মধ্যে ১৯ জন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৭ জনের মধ্যে ১ জন,স্বাস্থ্য পরিদর্শক ২ জনের মধ্যে ১ জন,কম্পিউটার অপারেটর ৩ জনের মধ্যে ১ জন।ক্যাশিয়ার,পরিসংখ্যানবীদ,জুনিয়র মেকানিক,সুইপার,আয়া,বাবুর্চি, ডেন্টাল,রেডিও গ্রাফার,স্টোর কিপার,এম্বুল্যান্সের ড্রাইভার ও সেনিটারী ইন্সপেক্টর সহ বহু পদ দীর্ঘদিন ধরে জনশূন্য রয়েছে।

ফলে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এই জনবল  সংকটের কারণে প্রায় দুই লাখ জনঅধ্যুষিত বারহাট্টা উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়