বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়া এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মো. নূর-ই-আলম আশুলিয়া থানায় লিখিত অভিযোগে জানান, উত্তর গাজীরচট বগাবাড়ী বাজার এলাকার প্রায় ২৭.৯৮ শতাংশ পৈত্রিক সম্পত্তিতে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। অভিযুক্ত শেখ ইব্রাহিম খলিল ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকিও দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে শেখ ইব্রাহিম খলিলসহ ৩০–৩৫ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি, রড, রামদা ও চাপাতি নিয়ে তাদের বসতবাড়িতে ঢুকে গেট ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে নূর-ই-আলমের চাচাতো ভাই সহির উদ্দিনকে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তার বাম কাঁধে গুরুতর জখম হয়।

পরিবারের অন্য সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। হামলার সময় নূর-ই-আলমের স্ত্রীর ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তার গলায় থাকা প্রায় এক ভরি স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত সহির উদ্দিনকে পরে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নূর-ই-আলম আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়