বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড আলোচনা ,বিষয়ক মহড়া অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম: ‘দুর্যোগে প্রস্তুতি, রক্ষা পাবে প্রাণ ও সম্পদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

খন্দকার ফিজানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার‌ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান  সভাপতিত্ব‌ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন   উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল ,উলিপুর প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান শাহীন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, সাবেক ছাত্রদলেরযুগ্ন  আহবায়ক কুড়িগ্রাম জেলা ফিরোজ ক‌বির  কাজল ,

উপজেলা পরিসংখ্যান অফিসার আনিছার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান   বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্যোগ প্রায়ই আমাদের মোকাবিলা করতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং কীভাবে নিজের ও অন্যের জীবন রক্ষা করা যায়—সেসব বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।তিনি আরও বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়।

এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম মানুষের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বাড়ায় এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। তিনি এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়