বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন। বইটিতে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে বলে অনুষ্ঠানে জানান লেখক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া সব দেশের সাথে পারস্পরিক সম্মানের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

বিএনপির পররাষ্ট্র নীতি মেনেই কাজ করছেন বলে এ সময় মন্তব্য করেন শামা ওবায়েদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়