কালীগঞ্জেে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তুষভান্ডার আর এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন পাশা সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এ সময় উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়েছে। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় টিকে ছিল। এ জন্য বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে।
অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে তার জীবনকে সংকটে ফেলা হয়েছিল। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল। বিএনপি অতীতে যেমন রক্ত দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছে, ভবিষ্যতেও তাই করবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।