রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রমনার ডিসি মাসুদসহ আহত ৮ পুলিশ, দুজনের অবস্থা গুরুতর

সংবাদের আলো ডেস্ক: তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷

আহতরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়