শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলিম পারীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

সংবাদের আলো ডেস্ক: ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ৭ মে পর্যন্ত। তবে পরিশোধ করতে হবে বিলম্ব ফি।

মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী যাতে ফরম পূরণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাদরাসা প্রধানদের লক্ষ্য রাখতে বলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়