রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৭১ এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

সংবাদের আলো ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে দু’দেশের ডেলিগেশন পর্যায়ের বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেন তিনি।

বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, ‘প্রথম ধাপে ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।

উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের মন পরিষ্কার রাখতে বলা হয়েছে। এ সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত‍্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।

‘আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়