রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ

সংবাদের আলো ডেস্ক: আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।

আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায়, স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়েছে। হাসিনার চোখ লাল কালিতে ঢাকা। ছবিতে লেখা রয়েছে- বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুথ্থানের ইতিহাস।

ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ ফেসবুকে (এডমিন পোস্ট) লিখেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিস্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়