নাগরপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
মনিরুল ইসলাম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিএনপি’র দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম। যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লার সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাও মো. যুবায়ের।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন, মো. মাসুদুর রহমান লিয়াকত, সদস্য শফিরউদ্দিন আরজু (ভিপি আরজু), সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক আহ্বায়ক শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাদিকুর রহমান সাদিক, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।