নওগাঁয় জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুবীর দাস , নওগাঁ: নওগাঁয় জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে আদিবাসীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত কিন্তু তারা বাংলাদেশের ইতিহাসে প্রায় সব ক্ষেত্রেই নানা অবদান রেখেছেন।
কিন্তু আদিবাসীদের তাদের প্রকৃত মর্যাদা ক্ষুন্ন করে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে রাখা হয়েছে।
দেশে নানা সময়ে নানাভাবে আদিবাসীদের হত্যা ও নির্যাতন করা হয়েছে বলেও জানান তারা। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।