বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়ার ৪৯ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৯ বছর উদযাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোহাগপুর শ্যাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুর রেজা, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, করতোয়ার এনায়েতপুর প্রতিনিধি নারায়ণ মালাকারসহ বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ দৈনিক করতোয়ার উত্তরোত্তর সফলতা কামনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।