সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন কর্মসূচি হয়।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের, সহ সভাপতি সিনিয়র সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক সভাপতি সিনিয়র সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে বিচারের নামে কাল ক্ষেপণ না করে দ্রুত সময়ের মাঝে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান। পাশাপাশি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান সাংবাদিকরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।