সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠনটির আওনা ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার চলমান আন্দোলনের সময় বিভিন্ন সহিংস ঘটনায় কবির হোসেন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার দুপুরে পুরাতন জগনাথগঞ্জ ঘাট এলাকায় থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা কবির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।