বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, উলিপুরে  তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন 

খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে  নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে উলিপুর  উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে উপজেলা পর্যায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উলিপুর  উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফ,

এস,এম মেহেদী  হাসান  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সভাপতিত্বে ,কানুনগো মো. সেলিম শাহরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন   ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শ্রী বিধান চন্দ্র বর্মন ও মো. মাসুদ রানা সরকার, উলিপুর থানা (তদন্ত) কর্মকর্তা কমল কুমারঘোষ,এরশাদুল হাবিব নয়ন,যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, মহসিন আলী,  এমপি প্রতিনিধি মাহফুজুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাংবাদিক শহিদুল আলম বাবুল,সাংবাদিক মাহমুদুল হাসান শাহিন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস,এম মেহেদী  হাসান বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ।

অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানি ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান। মেলায় প্রচারণায় বলা হয়, খতিয়ান, ভূমিকর, মিউটেশন অনলাইনেই সব হয় অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।”এছাড়াও“হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা -এই স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উলিপুরের  সর্বস্তরের নাগরিকদের ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়