রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

সংবাদের আলো ডেস্ক: দেশের সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা এর ঊর্ধ্বে) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। এছাড়া, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে (এসজেটি) একই হারে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

আগামীকাল সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়