বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সংবাদের আলো ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

আজ আদালতে সাক্ষ্য দেবেন দু’জন। এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময়, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। সেইসাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়