সরিষাবাড়ীতে গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাউসি পপুলার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল।
এ সময় বক্তারা বলেন, দেশের বৃহৎ দল বিএনপিকে নিয়ে অতীতেও নানা ষড়যন্ত্র ছিলো, বর্তমানেও নানাবিধ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কখনোও সফল হতে পারেনি আগামী দিনেও তারা সফল হতে পারবেন না। দ্রুত নির্বাচনে দাবি জানান এ সমাবেশ থেকে বক্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।