বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরন

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুবনেতা মোহাম্মদ শওকতের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভাধীন ২ নং ওয়ার্ডের দূর্গানারায়নপুর মহল্লার দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়। সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, নুডুলস ও দুধ এবং নগদ টাকা

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং শেরপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রূপন।

অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, যুবনেতা মিঠুন, সাগর, সজিব, শুভ্র, লিখন।ও ছাত্র নেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, রুবেল, রাজু, সিয়াম, তানভীর, সৌরভ, নিবিড়, রুশাফি, তানজীম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়