রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

সংবাদের আলো ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়