বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার এসএসসি,ভোকেশনাল,দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ। শনিবার বিকেলে জেলার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজ হোসেন,জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় সেরা ৫ জন ফলাফল অর্জনকারী শিক্ষার্থীগন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আফরিন বসুনিয়া মিতুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার।

এতে ৭৫০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিভাবক সুশীল সমাজ  প্রিন্ট  মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়