বাবরের বিরুদ্ধে এনসিপি নেতা কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি: ২৭ জুলাই নেত্রকোনায় এক পথ সভায় সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের মাওনায় বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের আয়োজনে শনিবার বিকালে মাওনা চৌরাস্তায় এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন,সাবেক যুবদল নেতা ও বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। এ সময়
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, বাবর সৈনিক কর্মজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি,আশরাফুল ইসলাম, ছাত্র নেতা মেহেদি হাসান প্রমুখ।
বক্তারা বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে যে মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার জন্য জাতীয় ভাবে মাফ চাইতে হবে,আমরা এনসিপির নেতাকে তাঁর দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জন্য এ সরকারের নিকট জোড় দাবি জানাচ্ছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।