আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ চায়না দূয়ারী ও কারেন্ট জাল বিরোধী অভিযান
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে উপজেলার গোপালপুর বাওড় থেকে আনুমানিক ৩,৫০,০০০/- টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দূপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু এবং আলফাডাঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক শহীদুল ইসলাম উপস্থিত থেকে এ অভিযানের সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল গুলি জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।