শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির ঝুনু গ্রুপের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬জুলাই) বিকালে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দিন। এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু । প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।

দেশ ও জাতির সংকটে আমাদের সবাইকে মানবতার পাশে দাঁড়াতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম,বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়