বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাইলস্টোনে দুর্ঘটনায় তথ্য সংগ্রহে চালু হয়েছে হেল্প ডেস্ক

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া কাউকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।

সরোজমিনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। আজও সেখানে উৎসুক জনতা ভিড় করছে। তবে তা বিগত কয়েক দিনের তুলনায় তুলনামূলক কম। এছাড়া সকালে এক শিক্ষার্থীর সন্ধানে আশা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা গেছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইচ্ছুক জনতাকে ভিড় না জমাতে বারবার অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজের সন্ধানে কেউ আসছে কিনা তা জানতে চাওয়া হচ্ছে।

প্রধান ফটকের সামনে কথা হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন এস কে সোলাইমান বলেন, ‘আমরা বারবার উৎসুক জনতাকে স্কুলের সামনে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। তারপরও অনেকে এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া যদি নিখোঁজের সন্ধানে আসে তাহলে তাদের আমরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। ভেতরে আমাদের তথ্য সংগ্রহের বুথ রয়েছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়