রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ থেকে ৯ জন।

শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাওলানা আবু সাঈদ (৫৫) এবং মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাদের মধ্যে আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতের আমির এবং আমানত শেখ ছিলেন কর্মী। তারা দুইজন ওই উপজেলার বাসিন্দা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২০টি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন। চা পান শেষে ভোর সাড়ে ৩টার দিকে আবার সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়ার মুহূর্তে একটি বাসের ব্যানার খুলে যায়। ওই বাসের ব্যানারটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। ওই সময় পেছন দিক থেকে রয়েল পরিবহনের একটি বাস নেতাকর্মী বহনকারী দাঁড়িয়ে থাকা বাসকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত ও কয়েকজন আহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমানত শেখ মারা যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়