বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা দিল ৩৪ বিজিবি

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশি নাগরিককে আর্থিক সহায়তা দিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ির ৩৪ বিজিবির আওতাধীন এলাকার চারজন আহত ব্যক্তির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর আগে তারা সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহের সময় মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকাগুলোতে প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’ মাইন পুঁতে রাখায় সাধারণ বাংলাদেশি নাগরিকেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়রা জীবিকা নির্বাহের জন্য ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় গবাদি পশু চরানো, বাঁশ-লাকড়ি সংগ্রহ কিংবা জমিতে চাষাবাদ করতে গেলে এসব মাইন বিস্ফোরণে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন– মোঃ সোনা মিয়া (১৮),মোঃ আবু তাহের (২৮),মোঃ করিম হোসেন (২০),মোঃ মনছুর আলম (৩০) তাদের প্রত্যেকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে বিজিবি।

এ বিষয়ে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,বিজিবির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মাইন বিস্ফোরণসহ অন্যান্য দুর্ঘটনায় আহত ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়