এনসিপির উপর হামলার প্রতিবাদে কালিয়াকৈরে জামায়াতের বিক্ষোভ মিছিল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গোপালগঞ্জে শান্তিপূর্ন সমাবেশ চলাকালিন সময়ে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) দলের নেতাকর্মীদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ।এর প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ।
জেলা জামায়াতের সেক্রেটারী শফি উদ্দিনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের এইচ আর ডি সম্পাদক আব্দুল জলিল আকন্দের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও গাজীপুর ৩ আসনের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম,গাজীপুর ১ আসনের প্রার্থী ্শাহ আলম বকসি,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোস্তাফিজুর রহমান,আনিসুর রহমান বিশ্বাস,জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত,পৌর জামায়াতের আমির ইয়াসিন আলী মৃধা প্রমুখ ।
প্রথমে সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে হরিনাহটি এলাকার জামিয়া মাদানিয়া আরাবিয়া হানিফিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এসে শেষ হয়ে পথসভা সভা অনুষ্ঠিত।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।