বিপিএমসিএ নির্বাচন: ইবনে সিনা হেড অফিসে সৌজন্য সাক্ষাতে আফরোজা খানম রিতা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) নির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আফরোজা খানম রিতা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা ট্রাস্টের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তিনি ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও আংশিক সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় উভয়েই মানিকগঞ্জ জেলার সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
তারা রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক সম্মান ও দেশ গড়ার অঙ্গীকারে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিদায় মুহূর্তে মুহাম্মদ জাহিদুর রহমান অতিথিকে কিছু মূল্যবান বই উপহার দেন যা জ্ঞানের অগ্রযাত্রায় সৌহার্দ্যের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।
রাজনীতিতে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য এবং দেশের উন্নয়নের অঙ্গীকারই হোক ভবিষ্যতের পথচলার প্রেরণা এমন বার্তায় শেষ হয় এই সৌজন্য সাক্ষাৎ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।