সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মোহনগঞ্জ প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জে প্রেসক্লাব ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) পৌর শহরের দৌলতপুর (গরুহাট্টা) এলাকায় ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম এস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনসহ অন্যান্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী প্রকৌশলী সায়ফুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ১৯৯২ সালে গঠিত মোহনগঞ্জ প্রেসক্লাব ১৯৯৮ সালে নিজস্ব জমিতে ভবন নির্মাণ করেছিল। দীর্ঘদিন ব্যবহার না করায় ভবনটি পুরাতন ও জরাজীর্ণ হয়ে পড়ায় পুনঃনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়