শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে মাইক্রোবাস চাপায় দুই শিক্ষার্থী নিহত, আহত এক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত সাকিবুল (৮) উপজেলার বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে এবং জাকারিয়া (৯) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আর আহত আমিন (৭) ওই এলাকার বাসিন্দা। তারা তিনজনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বিকেলে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করে।

পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। অপর, আহত আমিনের অবস্থাও আশংকাজনক। এদিকে, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়