বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: রাজধানীতে ব্যবসায়ীকে হত্যা এবং সারা দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নওগাঁ ছাত্রজনতা। শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মানববন্ধনে শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার মুক্তির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে এই সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র-জনতার নেতা আরমান হোসেন, সাদনান সাকিব,গোণ অধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপির নওগাঁ সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আলম হাসান সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারণা অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি একটি নিছক হত্যাকাণ্ড নয় চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে।

তারা আরো বলেন দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরী। এই সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন বিগত সরকার ষোল বছরের সেই সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমাদের সময় লাগবে না।

আওয়ামীলীগ যদি কোন গুম নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপির নয় মাসে দেড়শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবে না। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না বলে বিএনপিকে হুঁশিয়ারি করেন বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়