বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর পশ্চিম মাটিয়াকুড়া গ্রামের দারুল উলুম মনিরুল ইসলাম কওমি মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণির ছাত্রী মোছাঃ হুমাইরা জান্নাত (বয়স আনুমানিক ৭ বছর) নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হুমাইরা জান্নাতের পিতা হাফেজ ক্বারী মোঃ হারুনুর রশিদ জানান, গতকাল মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সকালে সে স্বাভাবিকভাবে বাসা থেকে মাদ্রাসায় যায়। তবে মাদ্রাসার বিরতির সময় আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মেয়েটিকে দ্রুত খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে: ০১৯১৬-০৭৭৯৬৮

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়