ছয় দফা দাবিতে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (৮ জুলাই) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে জেলার সব উপজেলা থেকে আসা প্রায় শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন,১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় আমরা দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। তবুও আমাদের গ্রেড পরিবর্তন হয়নি। এখনো আমরা ১৬তম গ্রেডে চাকরি করছি, যা অত্যন্ত দুঃখজনক।তারা অভিযোগ করেন, পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের অন্যান্য দপ্তরে সমমানের কর্মচারীরা গ্রেড উন্নীত করলেও স্বাস্থ্য সহকারীরা রয়ে গেছেন অবহেলিত।
বক্তাদের মূল দাবি: পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করা তাদের ১১তম গ্রেডে সরাসরি উন্নীতকরণ কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন: রমিজ উদ্দিন, আহ্বায়ক, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (বান্দরবান) উখ্যসিং খেয়া, সদস্য সচিব সুজলা চাকমা, সদস্য সৈয়দ খালিদ মাহমুদ, সদস্য সহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারী ও কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
বক্তারা দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।