বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. নাসির উদ্দিন(৩৬) নামে এক ভুয়া ডেন্টাল ডাক্তারকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার(৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলা পৌর সদরের থানার সামনে “নাসির ডেন্টাল” নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

মো. নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে বর্তমান পৌরসভাধীন শ্রীরামপুরের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে “নাসির ডেন্টাল কেয়ার” নানে একটি প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে আসছিলেন নাসির উদ্দিন। কিন্তু কোনও সনদ না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করতেন। তিনি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনভুক্ত নন।

এভাবে প্রতিদিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। উপরোক্ত বিষয়টি প্রমাণিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর (২২) ধারা অনুযায়ী তাঁকে শাস্তিস্বরূপ এক বছর বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানূর রহমান বলেন নাসির উদ্দিন দীর্ঘদিন যাবৎ দন্ত চিকিৎসার নামে ভূয়া পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে তাই তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে সাজা ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়