বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় মাদ্রাসার জমি হস্তান্তরের টালবাহানা থানায় অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এফতেদায়ী মাদ্রাসার জমি হস্তান্তরের টালবাহানা ও মারপিটের অভিযোগ উঠেছে। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন সনলিয়াতে এই ঘটনাটি ঘটে। গ্রামবাসির পক্ষে মোঃ সাইফুল ইসলাম নওগাঁ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ বাবু (৪০), পিতা ঃ মন্ডল আলী, মোছাঃ পারুল বেগম(৩৫), মোছাঃ বিথী আক্তার (২৫),উভয়ের পিতা বাবু,মোছাঃ লাকি আক্তার(২৫) স্বামী : খায়রুল, মোছাঃ সুমি(২৫) স্বামী :মতিন,মন্ডল শেখ(৭৫) পিতা: মৃত মমেন,মোকছেদ আলী,খায়রুল ইসলাম উভয়ের পিতা : মন্ডল শেখ এদের সাথে আসার জমি নিয়ে বহু বছর থেকে বিরোধ চলে আসছিল।

মাদ্রাসার ৭.৫ শতক জমি প্রায় ২০ বছর ধরে বিবাদীগণ জোরপূর্বক দখল করে আসছিল।

পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ এবং প্রতিনিধিগণ একাধিকবার মীমাংসার চেষ্টা করলে তারা মাদ্রাসাকে কোন জমি দিবে না বলে জানান।

গত ০৪ ই জুলাই (শুক্রবার) সকাল ৭ টার সময় মাদ্রাসা কমিটির ৬-৭ জন সহ স্থানীয় গ্রামের লোকজন সহ মাদ্রাসার জমি উদ্ধারের জন্য ও মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করিতে গেলে বিবাদীগণ হঠাৎ করিয়া আমাদের নিকট ঝাপিয়া পড়ে এবং অ্যালোপাথাড়ি মারধর শুরু করে।

একপর্যায়ে মোহাম্মদ দুলাল কে ধারালো হাসিয়ে দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় খুব মারে দুলাল প্রতিহত করলে তার মাথা আঘাত লাগে এবং তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

বিবাদীগণ লাঠিসোটা ও লোকবল নিয়ে মাদ্রাসার কমিটির লোকজন ও স্থানীয় লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন করে।

মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুল রহমান বলেল ঘটনার দিন আমরা মাদ্রাসার জমিতে বৃক্ষরোপন করতে গেলে অভিযুক্তরা দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের আক্রমণ করে এবং মাদ্রাসার জমি ফেরত দিব না বলে জানান। দুবলহাটি ইউনিয়ন সনলিয়ার ফারুক হোসেন বলেন মাদ্রাসার কমিটির সভাপতি হতে না দেওয়ার জের ধরে জমিটি জোর পূর্বক দখল করে রেখেছে।বিভিন্ন সময় তাদের সাথে গ্রামের মাতব্বর ও মাদ্রাসা কমিটির সদস্যদের কথা হলে বলে কয়দিনের মধ্যে জমিটি ফিরিয়ে দিবে কিন্তু দীর্ঘ ১০-১৫ বছরেও বিষয়টি কোন সমাধান হয় না।

মাদ্রাসার নামে জমি কিভাবে একজন মুসলিম লোক হয়ে অন্যায় ভাবে দখল করে রাখে তা সবার কাছে প্রশ্ন রইল। নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন মাদ্রাসা বিষয়ের একটি অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়