গোবিন্দগঞ্জে বিএনপি নেতার রোগমুক্তি কামনায় দোয়া
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা ফারুক আহমেদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফারুক আহমেদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ফারুক আহমেদের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তার নেতৃত্বে গোবিন্দগঞ্জে বিএনপি সুসংগঠিত হয়েছে। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।