মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হরিরামপুরের মানবতার বাতিঘর খান পরিবারের নামে পরিকল্পিত অপপ্রচার

বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানুষের কাছে সুপরিচিত এক নাম খান পরিবার। পদ্মা নদী তীরবর্তী ভাঙনকবলিত এই অঞ্চলের মানুষের জন্য সমাজসেবামূলক নানা কাজে পরিবারটি সবসময়ই অগ্রগামী। দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে পরিবারটি ব্যাপক সুনাম অর্জন করেছে। নানা মানবিক কাজের মাধ্যমে ঐতিহ্যবাহী এই পরিবারটি পরিচিত হয়েছে মানবতার বাতিঘর হিসেবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খান পরিবার বছরের পর বছর ধরে চরাঞ্চলের অসহায় মানুষের  জন্য শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, ঈদ উপহার বিতরণ, চিকিৎসার জন্য আর্থিক অনুদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। শুধু তাই নয়, হরিরামপুরের ধুলশুড়া এলাকার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে কাজ করেছে পরিবারটি। এতে নদীভাঙনের ঝুঁকিতে থাকা বহু পরিবার উপকৃত হয়েছে।

সম্প্রতি একটি মহল থেকে খান পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। স্থানীয়দের মতে, এই পরিবারের সামাজিক অবদান, সুনাম, দান-দক্ষিণা ও এলাকায় সম্মান-প্রতিপত্তিতে ঈর্ষান্বিত হয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই পরিবারের মানবিক কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করা এলাকার সাধারণ মানুষ এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘকাল ধরে হরিরামপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কোটি কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করে আসা এই পরিবারটির সামাজিক মর্যাদা ও জনসমর্থন ক্ষুণ্ণ করতেই অতি সম্প্রতি একটি কুচক্রী মহল কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছে। যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

ধুলশুড়া ও স্থানীয় একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা ছাড়াও খান পরিবার নিজস্ব উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় অনেক বেকারদের নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেছেন। সম্প্রতি প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তোলা হয়েছে, তা কেবল হাস্যকরই নয়, বরং চরম জঘন্য এক মিথ্যাচার। মূলত খান পরিবারের বিপুল দান-দক্ষিণা, সমাজে মজবুত অবস্থান ও সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা দেখে স্থানীয় কতিপয় ব্যক্তি রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। তারা নিজেরা জনকল্যাণে কোনো ভূমিকা না রেখে, উল্টো যারা মানুষের জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, যারা মানুষের জন্য কোটি কোটি টাকা খরচ করে, নদীভাঙন রোধে কাজ করে, অসহায় মানুষের পাশে দাড়ায় তাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার দুঃখজনক। এটি একটি সম্মানিত পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

এ বিষয়ে খান পরিবারের প্রতিনিধি আকিবুল খান বলেন, আমরা কোনো সস্তা প্রচার বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে মানুষের পাশে দাঁড়াই না। মহান আল্লাহর সন্তুষ্টি এবং পূর্বপুরুষদের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা সাধ্যমতো মানুষের সেবা করার চেষ্টা করি। এই এলাকার মানুষ আমাদের আপনজন। মানুষ আমাদের ভালোবাসে, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সবসময় আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করবো। মানুষের ভালোবাসাই আমাদের বড় শক্তি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়