সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্স এর রিটেলার্স বিজনেস মিট-২০২৬ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম টুডে’স ইলেকট্রনিক্স মার্ট এর আয়োজনে রিটেলার্স বিজনেস মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের মুজিব সড়কের বড়গোলাপট্টির খেয়া কমপ্লেক্সের দোতলায় টুডে’স ইলেকট্রনিক্স মার্ট এর শোরুমে আলোচনা সভা ও সাব ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইল লিমিটেডের ডিজিএম(সেলস্) মো. মাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইল লি: এর এজিএম তারেক চৌধুরী ও ডিএসএম একরামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, টুডে’স ইলেকট্রনিক্স মার্ট এর পরিচালক এসএম জুবায়ের হোসেন রেজা, সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার সাদ্দাম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টুডে’স ইলেকট্রনিক্স এর ম্যানেজার রাব্বি সরকার।
আলোচনা সভা শেষে ভালো পারফরমেন্সের জন্য সাব ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।