বেলকুচিতে পৌর ছাত্রদলের শাহেদ-সুমন এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
উজ্জ্বল অধিকারী: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে বেলকুচিতে পৌর ছাত্রদলের উদ্যোগে সুমন-শাহেদের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতি কড়িতলা থেকে মিছিলটি শুরু হয়ে চালা বাজার প্রদক্ষিণ করে মুকুন্দগাতি যাত্রী ছাউনীর সামনে এসে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিল শেষে বক্তব্যে নেতৃবৃন্দ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিবাদ মিছিলে পৌর ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশগ্রহণ করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।