কামারখন্দে সোনালী ব্যাংকের মৃত কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি মৃত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের আয়োজনে জামতৈলস্থ সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ ও সঞ্চালনায় করেন আলহাজ্ব এসএম আব্দুল খালেক।
এতে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের এজিএম উদয় কুমার দত্ত, সোনালী ব্যাংক চৌবাড়ী শাখার ম্যানেজার মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ শাখার এসপিও এমদাদুল হক, সিরাজগঞ্জ শাখার এসপিও এসএম শিহাব আল কবির, জামতৈল শাখার ম্যানেজার রওশন আলীসহ প্রমূখ।
আয়োজক সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার সোনালী ব্যাংকের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মরণ এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে কামারখন্দ উপজেলার ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী মধ্যে ৩২ জন মৃত্যু বরণ করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।