,

শিরোনাম

শেরপুরে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন সভাপতি মনোয়ার হোসেন রঞ্জু

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার কামারেরচর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। গতকাল রবিবার (১১ অক্টোবর) ২০২৬ তারিখে জারি করা বোর্ডের এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো.মনোয়ার হোসেন রঞ্জু। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আবু তাহের। পাশাপাশি  সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বোর্ডের আদেশে বলা হয়েছে, এডহক কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করা না হলে বিদ্যালয়ের অনুমতি ও স্বীকৃতিসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের প্রয়োজনীয়তা দেখা দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এডহক কমিটি বা বিশেষ ধরনের কমিটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্যে আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা- শেরপুর সদর, জেলা শিক্ষা কর্মকর্তা- শেরপুর বারবর পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়